টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের দরজায় দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দলটির। প্রতিপক্ষ পাকিস্তানও আছে কঠিন হিসাব-নিকাশে। এ ম্যাচে হারলে সেমির দৌড় থেকে অনেকটা ছিটকে পড়বে দলটি।
তাই জয়ের বিকল্প দেখছে না আফ্রিদিরা। এমন সমীকরণের ম্যাচে শুরুতে টসে জিতল নিউজিল্যান্ড। সেই সুযোগে প্রথমে ব্যাট করতে নামছে তারা।
মঙ্গলবার মোহালিতে পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।
নিউজিল্যান্ড একাদশ: গাপটিল, কেন উইলিয়ামসন, মুনরো, কোরি অ্যান্ডাসন, টেইলর, ইলিয়ট, সান্টনার, রঞ্চি, মিলনে, ম্যাকক্লিনাঘান ও সোধি।
পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, শারজীল খান, খালিদ লতিফ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি ও মোহাম্মদ ইরফান।
ওএফ





