বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সিডনির ব্ল্যাকটাউনে পাকিস্ত‍ানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচ ছাড়াও আজ আরো তিনটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাশরাফিদের সংগ্রহ ২৪ ওভার শেষে ২ উইকেটে ৮০ রান। সাত বল খেলে পাক বোলার সোহেল খানের বলে শুণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার আনামুল হক। এর পর ৭রান করে হারিস সোহেলের বলে সাজঘড়ে ফিরেন মমিনিুল। তামিম ইকবাল (৩৪) ও মাহমুদুল্লাহ (৩২) রানে অপরাজিত রয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় ওপেনিংয়ে নামবেন শোয়েব মাকসুদ।

এমকে