গত কয়েক সিরিজ থেকেই উইকেটের পিছনে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। অনেকেই টেস্টে উইকেট কিপিং ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আলাদা চাপ তৈরি করছে বলে অভিজ্ঞরা মতামত দিয়েছিলেন। তবে মুশফিক কিছুদিন আগে জানিয়েছিলেন, উইকেট কিপিং ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সব দিক দিয়েই দলকে ভালো কিছু দিতে চান।
নিউজিল্যান্ড ও ভারত সিরিজে ৬ নাম্বারে ব্যাট করা মুশফিককে টিম ম্যানেজমেন্ট চার নাম্বারে ব্যাট করার কথা বলেছে। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটকিপিং থেকে বিরতি নিতে বলেছে। মুশফিক এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
নাজিব





