দীর্ঘ আট বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ দলের বাইরে চলে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, এক ধাপ অবনমনে ১১তম স্থানে চলে গেছে স্পেন।

২০১৪ সালের বিশ্বকাপ জয়ের সুবাদে এখন ফিফার র‌্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তাদের অর্জিত পয়েন্ট ১৭৭০। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১৫৭৭ পয়েন্ট। আর ১৪৯৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।

চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে- বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, উরুগুয়ে ও ইতালি।

এদিকে পাঁচ ধাপ নিচে নেমে ১১২ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ১৬২তম স্থানে আছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তান ও ভারত যথাক্রমে ১৭০তম ও ১৭৩তম স্থানে আছে।

জেডআই