ইংল্যান্ডের বিপক্ষে বড় পার্টনারশিপের নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। তৃতীয় উইকেট জুটিতে তামিম ও মুশফিক ১৬৬ রানের জুটি গড়েন। যা এশিয়ার বাইরে যেকোনো উইকেটে সবচেয়ে বড় জুটি। 

এরমধ্যে ৮৩ রান করেন তামিম। আর মুশফিকের অবদান ৭৮ রান।

৪৩ তম ওভারে প্লাংকেটের তৃতীয় বলে বাটলারকে ক্যাচ দিয়ে আউট হন তামিম। পরের বলেই মুশফিক আউট হন হেলসের হাতে ক্যাচ দিয়ে।

এরআগে অ্যাডিলেডে এই ইংল্যান্ডের বিপক্ষেই মুশফিক-মাহমুদুল্লাহ পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রান করেছিলেন।

যা ছিলো এতো দিন এশিয়ার বাইরে সর্বোচ্চ রানের জুটি। অ্যাডিলেডের ওই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করেছিল।

আজকের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এমবি