বিশ্বকাপে টিকিট দুর্নীতিসহ নানা অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাবেক ফিফা সভাপতি সেফ ব্লাটারের ডান হাত বলে পরিচিত ভালকে ২০০৭ সাল থেকে তিনি ফিফার মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন।

এ বছরের মে মাসে দুর্নীতির অভিযোগে ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ।

এরপর জুনের প্রথম সপ্তাহে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেপ ব্লাটার।

এসএইচ