ব্রাজিল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। বিশ্বজয়ের মুকুটটি ছিনিয়ে নিতে মারকানায় জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিদের বন্দনায় ৪২ হাজারের বেশি সমর্থকরা সীমান্ত পাড়ি দিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ভিড় জমিয়েছেন। এদিকে যারা ব্রাজিলে যেতে পারেননি তারা মেসিদের বন্দনা করতে হাজির হয়েছেন মেসির শহর রোসারিওতে।

ব্রাজিল বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। এই জ্বরে সবচেয়ে বেশি কাঁপছে রিওর মারকানা। তবে আর্জেন্টিনার শহর রোসারিও আজ মারাকানার মতো জমজমাট। কারণ এটিই অধিনায়ক মেসি, ডি মারিয়া ও লাভেজ্জির বেড়ে ওঠার শহর। তাই মেসিদের বন্দনা করতে সবাই এখানেই ভিড় জমিয়েছেন।

সেমিফাইনালের ম্যাচেও ৫০ হাজারের বেশি আর্জেন্টিনার সমর্থকরা জমায়েত হয়েছিল রোসারিওতে। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছিল আল বিসেলেস্তেরা। এবার মেসিদের হাতে বিশ্বকাপ দেখার আনন্দ উপভোগ করতে অজস্র ভক্ত এই শহরে এসেছেন।

এদিকে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলে গেছেন। ব্যক্তিগত গাড়ি, বাস. ট্রাক এমন কোনো যানবাহন নাই যাতে আর্জেন্টিনার সমর্থকরা পাড়ি দেননি। গাড়ির এমন সংকট দেখা দিয়েছিল যে ডি মারিয়া তার ১০ জন বন্ধুকে ব্রাজিলে নিতে ব্যক্তিগত বিমান ভাড়া করেছেন।

রোসারিও ও নিউওয়েলস ওল্ড বয়েস সব সময় প্রতিদ্বন্দ্বীতার কারণে বিভক্ত হয়েছিল। কিন্তু মেসিরদের এই লড়াই তাদেরকে এক স্বপ্নে গেঁথে দিয়েছে। এক সঙ্গেই সবাই উদযাপন করতে চায় তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। মেসিরা আজ পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে? না কেঁদে বাড়ি ফিরতে হবে তাদের। আপতত এই নিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে বড় আশা নিয়ে বুক বেধেছে আর্জেন্টাইনরা।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই