পাঁচ ম্যাচের সিরিজে চারে চার জয় নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল পাকিস্তান। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হেরে গিয়ে সেই স্থান খুইয়ে ফেলে দ্য গ্রিন ম্যানরা। এরপর ব্র্যাডবার্নের টোটকায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হটিয়ে আইসিসির বার্ষিক হালনাগাদে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে বাবর আজমের দল। ফলে তাকেই (ব্র্যাডবার্ন) দুই বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে দ্য গ্রিন ম্যানদের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পাটিক। আর আগের দায়িত্বেই থাকছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ দ্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডেকন।

এর আগে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ব্র্যাডবার্ন। সেখান থেকে লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্বে যান এই কিউই কোচ। এরও আগে তিনি স্কটল্যান্ডের হেড কোচ ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্র্যাডবার্ন। তার ভাষ্য, পাকিস্তানের মতো অত্যন্ত প্রতিভাধর এবং দক্ষ একটি দলের হেড কোচ হতে পেরে নিজেকে ভীষণ সম্মানিত মনে করছি।

এবি