চিলিকে ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিল আর্জেন্টিনা। ডি মারিয়া গোল করেছে এবং করিয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শুভ সূচনা করেছে মেসি বিহীন আর্জেন্টিনা।
খেলার শেষ মিনিটে প্রি-কিক থেকে দুরন্ত হেডে গোল পায় চিলি। আর্জেন্টিনা-চিলির হাই-ভোল্টেজ ম্যাচের
শেষ মিনিটে চিলির নাটকীয় গোলে ২-১ এ খেলা শেষ করে হার নিয়েই মাঠ ছাড়েতে হয় বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে।

২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরেই শিরোপা হারাতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই হারের প্রতিশোধ নিতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হলো না আকাশি-সাদাদের।

এ বছর কোপা আমেরিকার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংস্করণের প্রথম ম্যাচেই চিলিকে হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল দি মারিয়ার দারুণ নৈপুণ্যে ভর করে আর্জেন্টিনা পেয়েছে ২-১ গোলের জয়।

ইনজুরির কারণে চিলির বিপক্ষে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তবে দলের সেরা তারকাকে ছাড়াও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি টাটা মার্টিনোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছেন দি মারিয়া।

মাঝমাঠ থেকে বল পেয়ে বেশ খানিকটা দৌড়ে এসে দি মারিয়ার দিকে বল বাড়িয়েছিলেন এভার বানেগা। ফাঁকায় বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি দি মারিয়া।

আট মিনিট পরে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটিও এসেছে বানেগা ও দি মারিয়ার যুগলবন্দিতে। এবার দি মারিয়ার পাস থেকে প্রায় একই রকমভাবে গোল করেছেন বানেগা।

৬০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় প্রায় নিশ্চিতই হয়ে যায় আর্জেন্টিনার। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চিলির পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন বদলি হিসেবে মাঠে নামা পেদ্রো ফুয়েনজালিদা।

 

এসএম