দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিলেন টাইগার এই ব্যাটার। ৪ চারের মার ও তিন ছক্কায় ৪৬ বলে খেললেন ৫৯ রানের ইনিংস। শেষ দিকে ৯ বলে ২১ রানের ছোটখাটো ক্যামিও খেললেন আরিফুল। দুজনের ব্যাটে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেল সিলেট।

নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪২ রান। দুর্দান্ত ঢাকার হয়ে ৪ ওভারে ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন শরিফুল। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন আরাফাত সানি।

এনএইচ