হ্যামস্টিং ইনজুরিতে থাকা মাইকেল ক্লার্ককে অধিনায়ক হিসেবে দলে রেখেই ২০১৫ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

রোববার ঘোষিত এই দলে ক্লার্ককে নেয়ার বিষয় প্রধান নির্বাচক রোড মার্শ বলেছেন, ‘ক্লার্ক বিশ্বের সেরা ব্যাটসম্যান। ফিটনেস প্রমাণের জন্য তাকে সব সুযোগ দেব আমরা। আর বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবে ক্লার্ক।’

অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), প্যাটি কামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফুকনার, অ্যারন ফিঞ্চ, ব্রাড হ্যাডিন, জোশ হাজলেউড, মিশেল জনসন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।

জেডআই