বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চোট পেয়েছেন তামিম ইকবাল। অনুশীলনের সময় বাঁ- হাতে চোট পেয়েছেন তামিম। বিশ্বকাপ শুরুর আগে দেশসেরা ওপেনারের ইনজুরিতে দুঃসংবাদ টাইগার শিবিরে।

শুক্রবার ইংল্যান্ডের ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় তামিম ইকবালের বাঁ-হাতে এসে বল আঘাত করে। চোট পাওয়ার পরই তিনি মাঠ ছেড়ে চলে যান।

তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা।

শুধু তামিম ইকবালই নন, বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ। এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

প্রসঙ্গত, আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এমআর