পরপর দুই মিনিটে দুই গোল! এরপর বিরতির মিনিট পাঁচেক আগে আরেক গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে থেকে ৬-২ গোলে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

ফিফা বিশ্বকাপ ফুটবলে ই-গ্রুপের খেলায় একে অন্যের মুখোমুখি হয়েছে এ দুই দল। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১ টায় শুরু হওয়া এ ম্যাচটি দু’টি দলেরই আসরে নিজ নিজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ম্যাচটি তাই ফ্রান্স ও সুইজারল্যান্ড দুই দলের জন্যই নক আউট পর্বের ছাড়পত্র পাওয়ার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচ।

শুরুতে পাল্টাপাল্টি আক্রমণ চললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইস শিবির তছনছ করে দ্য ব্লুজরা। এরই ধারাবাহিকতায় ১৭ মিনিটে দর্শনীয় হেডে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নেন অলিভিয়ার জিরাউড। বিশ্বকাপের আসরে যা ছিল ফরাসীদের শততম গোলের রেকর্ড। গোলের রেশ কাটতে না কাটতে ম্যাচের ১৮তম মিনিটে ব্লাইসি মাতুইদি চমৎকার শটে সুইজদের জালে আরেকবার বল জড়ান।

ম্যাচের ৪০ মিনিটে গোল করে ফ্রান্সকে ৩-০ গোলের লিড এনে দেন ম্যাথুই ভালবুয়েনা। গোল শোধে মরিয়া চেস্টা চালালেও সুইজদের ভাগ্য প্রসন্ন হয় নি একবারও। বিরতি পর্যন্ত ফ্রান্স এগিয়ে রয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

৬৬ মিনিটের মাথায় ফ্রান্সের ১০ নম্বর জার্সি পরিহিত করিম বেঞ্জিমা গোল করে ব্যবধান বাড়ান। পরে ৭৩ মিনিটের মাথায় ফ্রান্স ৫-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৮১ মিনিটের মাথায় একটি গোল করে ব্যবধান কমায় সুইজারল্যান্ড। ম্যাচের ৩ মিনিট বাকি থাকতে আরও একটি গোল করেন সুইজরা। করিম বেঞ্জিমা খেলার শেষ মুহুর্তে আরও ১টি গোল করলে ব্যবধান ৬-২ তে গিয়ে পৌছে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই