দুদিন আগে দেশবাসীকে নিজের জীবনের সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব-শিশির দম্পতির ঘরে নভেম্বরে আসছে নতুন অতিথি। আমেরিকাতেই জন্ম নেবে সাকিব জুনিয়র। তাই আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব-শিশির।
সোমবার রাতে তারা আমেরিকার উদ্দেশে যাত্রা করেন। যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করেছেন। আর লিখেছেন ‘অফ টু ইউএসএ’।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। ছুটি কাটাতে স্ত্রীর সঙ্গে আমেরিকা যাচ্ছেন সাকিব। সেখানেই ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফিরবেন। অবশ্য ক্যাম্পে যোগ দেবেন কয়েক দিন পরে।
২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। আর সাকিব ক্যাম্পে যোগ দেবেন ২৭ আগস্ট। এরপর খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ওই সিরিজ শেষ হলে আবারও তিনি ফিরে যাবেন আমেরিকা। সাকিব জুনিয়র আসার আগের সময়টুকু স্ত্রীকেই দেবেন।
এমকে





