জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষেও ৪৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ-এ দল। সোমবার দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে তারা।
কক্সবাজার শেষ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩০ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। এদিন দলীয় ৭৬ রানে প্রথম উইকেট হারায় তারা। আগের দিনের ২৩ রান নিয়ে মাঠে নামা লিটন দাস ৫৪ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান সাদমান ইসলাম আউট হয়েছেন ৪০ রানে। চার রান নিয়ে এদিন খেলা শুরু করেছিলেন তিনি।
ওয়ানডাউনে নামা মার্শাল আইয়ুব বেশি দূর এগুতে পারেননি। মাত্র ২০ রান করে মাঠ ছাড়েন তিনি। আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নাঈম ইসলামের দল।
তৃতীয় দিনে রকিবুল হাসান ১৬ ও নাঈম ইসলাম ১৭ রান নিয়ে খেলা শুরু করবেন।
চার দিনের ম্যাচের প্রথম দিনে ২০৬ রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





