আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রতিযোগিতার অন্যতম ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।
মঙ্গলবার সকালে চট্টগ্রামে পৌঁছেছেন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিত্ব পেয়ে এটাই তার প্রথমবারের মত চট্টগ্রাম সফর।
এ সময় তিনি মূল ভেন্যু ছাড়াও প্র্যাকটিস গ্রাউন্ড চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করবেন। তবে এটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি বলে জানা গেছে।
ভেন্যু ও প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী।
খেলা
ভেন্যু পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রতিযোগিতার অন্যতম ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।