চার ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয় চাপের মুখে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে।
রোববার বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে টাইগারদের ৩ উইকেট শেষে রান দাড়ায় ১৬৭ রান।
শুরুটা দুর্দান্ত করেছে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটিংয়ে নেমে হ্যোমিলটন মাসাকাজ্জা ও ভুসি সিবান্দা করেন ৫০ রান।
১৭ বল খেলে সিবান্দা ২১ রান করে মাশরাফি মর্তুজার বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন। আর তার কিছুক্ষন পরেই দলিয় ৮ ওভর দুই বলে সাব্বির রহমানের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হ্যামিলটন মাসাকাজ্জা। তিনি ২৮ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন।
এরপর ১০ ওভারে শুভগত হোমের বলে এলবি'র ফাঁদে পড়েন শেন উইলিয়ামস। ১০ম ওভারের ৪ বলে সাব্বির রহমানের বলে আউট হন মুতুম্বামি।
১৫ ওভারের ৩য় বলে আল আমিন আউট করেন ওয়ালারকে। এরপর ১৭তম ওভারে মাদজিভা ও মুজারাবনিকে সাজঘরে ফিরান।
এআই





