আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০১-২০১৫’। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
এই উপলক্ষে সোমবার দুপুরে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে আসন্ন লীগে অংশগ্রহণকারী ১১টি দলের মধ্যে ৯টি দল নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানায়।
এসময় অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও অধিনায়করা উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের হয়ে উপস্থিত ছিলেন প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম ও সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান খান বাবলু।
এবার লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।
জেডআই





