বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের বোলিং ঝড়ে ফের মাঠ থেকে বিদায় নিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুস্তাফিজই তাকে সাজঘরে পাঠালেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন শিখর ধাওয়ান (১৭) ও বিরাট কোহলি (৪)।
মান বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার এদিন ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন। ফলে উইকেট পেতে ৬ ওভারেরও বেশি সময় অপেক্ষা করতে হয় টাইগারদের।
অবশেষে সপ্তম ওভারের শেষ বলে রোহিতকে বিদায় করে দেন টাইগার যাদু মুস্তাফিজুর রহমান। তার বল ঠেকাতে গিয়ে উইকেটরক্ষক লিটন কুমারের হাতে ক্যাচ তুলে দেন ২৯ বলে ২৯ রান করা রোহিত।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জেডআই





