সিরিজ নিশ্চিত করে এখন ৪-১ ব্যবধানের প্রত্যাশা বাংলাদেশের। শুক্রবার বিকেলে মিরপুরে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এরই মধ্যে শুরু হয়েছে খেলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ রান।

এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন আর শেখ মেহেদি হাসান। তাদের বদলে একাদশে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডও একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাদ পড়েছেন টম ব্লান্ডেল, ব্লেয়ার টিকনার আর হামিশ বেনেট। ঢুকেছেন স্কট কাগেলেইন, জ্যাকব ডাফি আর বেন সিয়ার্স।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, স্কট কাগেলেইন, অ্যাজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স।

এবিএস