চীনের ধনকুবেরদের কাছে চলে যেতে পারে ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলের শেয়ার। চীনের একটি ফার্মের কাছে বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটির একাংশ।
লিভারপুলের বর্তমান মার্কিন মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ চীনের ফার্মটির কাছে শেয়ার বিক্রি করে দিতে রাজী হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, চীনা কোম্পানি এভারব্রাইট ও পিসিপি ক্যাপিটাল যৌথভাবে লিভারপুলের মালিকানায় ভাগ বসাতে পারে। বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বিপুল পরিমান অর্থ খরচ করে বোস্টনের রেড সক্স বেসবল টিম কিনে নিয়েছে।
২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের মালিকানা কিনে নেয় মার্কিন ফার্ম ফেনওয়ে। এখন যার মূল্য দাঁড়িয়েছে ৭০০ মিলিয়ন পাউন্ড।
এমএনজে





