টানা তিনটি দিন শীর্ষে ছিলেন তিনি। কিন্তু শেষ রাউন্ডে এসে শেষ রক্ষা হলো না সিদ্দিুকর রহমানের। ইউরোপিয়ান ট্যুর টুর্নামেন্টের রানার্সআপ হয়েছেন বাংলাদেশের এই কৃতী গলফার।

রবিবার (১৫ মে) ইউরোপিয়ান ট্যুরের এই আসরের শিরোপা জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওয়াং জিউন-হাং। সিদ্দিুকর রহমান হয়েছেন রানার্সআপ।

আগের রাউন্ডগুলোতে দারুণ খেলার সুবাদে লিডার বোর্ডের শীর্ষে অবস্থান করছিলেন সিদ্দিকুর। ওয়াং ছিলেন দ্বিতীয় অবস্থানে।

শেষ অব্দি পারের চেয়ে ৬ শট কম খেলে চ্যাম্পিয়ন হন এই দক্ষিণ কোরিয়ান গলফার। এটি তার ক্যারিয়ারের টানা দ্বিতীয় ইউরোপিয়ান ট্যুর শিরোপা।

সিদ্দিুকর রহমান পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। ফলে মাত্র ১টি শট বেশি খেলায় প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপিয়ান ট্যুর টুর্নামেন্টের শিরোপা জয়ের ইতিহাস গড়া হয়নি সিদ্দিকুরের। আসরে রানার্সআপ হিসেবে ১ লাখ ২৬ হাজার ৫৬৪ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছেন সিদ্দিকুর।

এসএম