দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় মুরালি বিজয়ের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমনা করা হয়েছে।
ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মুরালি বিজয় দক্ষিণ আফ্রিকার বোলার মরনে মরকেলের বলে ডিন ভিলাসের হাতে তালুবন্দি হন। কুমার ধর্মসীনা আঙ্গুল তুলে জানিয়ে দেন মুরালি আউট। কিন্তু যাওয়ার সময় মুরালি যে ধরণের অঙ্গভঙ্গি করছিলেন তাতে স্পষ্ট মনে হয়েছে ধর্মসীনার সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি।
যাওয়ার সময় আর্ম গার্ডে আঘাত করতেও দেখা যায় তাকে। যা আইসিসির আচরণবিধির ২.১.৫ অনুচ্ছেদের লঙ্ঘন। যেখানে বলা আছে- ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ’। এই ধরণের আচরণের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কর্তন করা হয়।
খেলা
জরিমান করেছে মুরালি বিজয়কে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় মুরালি বিজয়ের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমনা করা হয়েছে।