গত এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার সেই বাংলাদেশের বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নেমেছিল তারা। বোলিংয়ে সুবিধা না করতে পারলেও ব্যাট হাতে ঠিকই জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে স্বাগতিকদের বিপক্ষে প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে তারা।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে এক ওভার হাতে থাকতেই ছয় উইকেটের জয় তুলে নিয়েছে ভারত।
বাংলাদেশের দেয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও মন্থর গতিতে চলা শুরু করে বিরাট কোহলির দল। এতে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লে পার করেছে তারা। কিন্তু ১১.২ ওভারে দলীয় ৫০ রানে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ'র শিকার হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন ২৮ রান করা শিখল ধাওয়ান। দলের রানের খাতায় আর মাত্র ৪ রান যোগ হতেই জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে যান ২১ রান রোহিত।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। তার সঙ্গে তাল মিলিয়ে যান আজিঙ্কায় রাহানে। তাদের ২১৩ রানে জুটিতে জয়ের বন্দরের কাছাকাছি পৌঁছে যায় ভারত। রুবেল হোসাইনের বলে বোল্ড হওয়ার আগে ১২২ বলে ১৬টি চার ও দুটি ছক্কায় ১৩৬ রান করেন তিনি। পরে রাহানেও আউট হয়ে যান। মাঠ ছাড়ার আগে ৭৩ রান করেন এই ব্যাটসম্যান।
এর আগে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমও সেঞ্চুরি করেছেন। ১১৭ রান করে আউট হয়েছেন তিনি। তার সঙ্গে ওপেনার এনামুল হক ৭৭ রান করে আউট হয়েছেন।
খেলা
প্রতিশোধ নিয়ে যাত্রা শুরু ভারতের
গত এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার সেই বাংলাদেশের বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নেমেছিল তারা। বোলিংয়ে সুবিধা না করতে পারলেও





