[b]বার্সেলোনা:[/b] কোপা ডেল রে'র সেমিফাইনালে এক পা রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক এস্পানিয়লের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
স্টেডিও কোরনিলা এল প্রাটে কয়েকবার আক্রমণ করে গোলের দেখা পায়নি তারা। খেলার ২৫ মিনিটে বেলের কিক করা বল হেড করে জালে জড়িয়ে দিয়ে দলকে হতাশামুক্ত করেন বেনজেমা।
বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৪৮ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত স্পেনের জাতীয় দলের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দলকে বিপদমুক্ত করেন। ৫৪ মিনিটে সার্জিও গ্রাসিয়াকেও পরাস্ত করেন তিনি।
এদিন খেলার শুরু থেকেই ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল মাঠে থাকলে আলো ছড়াতে পারেননি। তবে ঠিকই নিজেকে চিনিয়েছেন ৩২ বছর বয়সী গোলরক্ষক ক্যাসিয়াস। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে মাঝমাঠে গ্রাসিয়ার কাছে বলের নিয়ন্ত্রণ হারায় মাদ্রিদ। গ্রাসিয়ার কাছ থেকে বল পান বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা কোরদোবো। রিয়ালের গোল পোস্ট আর কোরদোবার মাঝখানে ক্যাসিয়াস ছাড়া আর কোনো বাধা ছিল না। কিন্তু ওয়ান-অন-ওয়ান সেভে দলকে রক্ষা করেন এই গোল রক্ষক। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন রোবেকেও একইভাবে পরস্তা করেছিলেন তিনি। সেই সঙ্গে নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন এই ম্যাচে। এর আগে টানা ৫১৮ মিনিট গোল হজম না করার রেকর্ডকে ৫৯২ মিনিটে নিয়ে গেছেন তিনি।
খেলা
সেমিতে এক পা রিয়ালের
বার্সেলোনা: কোপা ডেল রে'র সেমিফাইনালে এক পা রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক এস্পানিয়লের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।





