তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচেও তেমন কিছু দেখাতে পারলেননা বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
দলিয় ৩২ রানের মাথায় তামিম ইকবালের উইকেট হারানোর পর, ব্যাক্তিগত ৭ রান করার পর লিটন কুরমার দাসও তামিমের পথ ধরে সাজঘরে ফেরেন। তারপর মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামেন। প্রথম ম্যাচের মত এ ম্যাচেও তার রানের খাতা দীর্ঘ করতে পারেননি। ব্যাক্তিগত ৪ রান করে ক্রেমারের বলে আউট হন তিনি। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় খেলা শুরু হয়।
এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুরতাজা ও জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুমবুরা টস করেন। টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক চিগুমবুরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক),চামু চিবাবা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জংউই, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও মেলকম ওয়ালার।
এআই





