খুলনা টাইটানসের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে রাজশাহী। শুরুর দিকের চাপ সামলে বেশ ভালোভাবেই ঘুরে দাড়িয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে রাজশাহী।

মুশফিকুর রহিম ৩৬ ও ফ্র্যাংকলিন ৪ রানে ক্রিজে রয়েছে। এর আগে দলীয় ৬ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী। মুমিনুল হক ৫ রান করলেও ড্যানিয়েল বেল ড্রুমন্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপর দলীয় ২১ রানের মাথায় আউট হন জাকির হাসান। তিনিও কোনো রান করতে পারেননি। এই যখন দলের অবস্থা ঠিক তখন ক্রিজে আসেন মুশফিক। এরপর থেকেই রাজশাহী ঘুরে দাঁড়াতে শুরু করে। ডুয়াইন স্মিথ ও মুশফিকের মারমুখী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা।

শেষ পর্যন্ত দলীয় ৯৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান স্মিথ। তিনি ৩৬ বলে ৬২ রান করেন। তার এই ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চারের মার রয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটানস অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় খেলাটি শুরু হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও মাছরাঙ্গা ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

খুলনা টাইটানস

দেশি : মাহমুদউল্লাহ, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন (শান্ত), আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি : জুনাঈদ খান, সরফরাজ আহমেদ, সাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাফেট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, কাইল অ্যাবট, রাইলি রুশো, সিকুগে প্রসন্ন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার, মাইকেল ক্লিঙ্গার।

রাজশাহী কিংস

দেশি : মুশফিকুর রহিম (আইকন), মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, রনি তালুকদার, নাঈম ইসলাম জুনিয়র, নিহাদুজ্জামান, জাকির হোসেন, হোসেন আলী, কাজী অনিক।

বিদেশি : ড্যারেন স্যামি , লুক রাইট , জেমস ফ্র্যাঙ্কলিন, কেজরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স , ম্যালকম ওয়ালার, মোহাম্মদ সামি, সমিত প্যাটেল, উসামা মীর, রাজা আলী দার।

এএস