শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. দেবাশীষ জানিয়েছেন, গত চার-পাঁচ দিন যাবৎ মুশফিক জ্বরে ভুগছেন। বৃহস্পতিবার রাতে তাকে অ্যাপোলো হাসপাতালে করানো হয়েছে।
অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন,‘ভাইরাসের কারণে এমনটি হয়েছে। হাতে কয়েকটি রিপোর্ট এসেছে। রিপোর্টের উপর ভিত্তি করে বলা যাবে যাবে কি হয়েছে।'
তিনি আরো বলেন,‘তার অবস্থা আগের চেয়ে ভালো, তিনি এখন অ্যাপোলো হাসপাতালে আছেন। মুশফিক জ্বরের পাশাপাশি লিভারজনিত সমস্যায় ভুগছেন। তবে এখনো সবগুলো রিপোর্ট হাতে আসেনি। শনিবার সবগুলো রিপোর্ট হাতে আসলে বলতে পারবো।’
মুশফিকের বাবা মাহবুব হামিদ ছেলেকে দেখতে বগুড়া থেকে ঢাকা আসছেন। তিনি জানিয়েছেন,‘মুশফিকের অবস্থা এখন ভালোই আছে। গতকাল ও হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাকে দেখার জন্য ঢাকা যাচ্ছি। আমি যতটুকু জানি জ্বর ও লিভারে একটু সমস্যা দেখা গিয়েছে।’
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
হাসপাতালে মুশফিক
শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন।





