অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওন বলেছেন যে তার দল যদি রোববারের লড়াইয়ে শতভাগ প্রচেষ্টা না দেখাতে পারে তাহলে বার্সেলোনা তাদেরকে মেরে ফেলতে পারে।
গত মঙ্গলবার জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলে ৫-৩ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
রোববার ভিনসেন্ট কালদেরোনে অ্যাটলেটিকোর বিপক্ষে জয় পেলে লা লিগার শিরোপাটি নিজেদের করে নিতে পারে।
অ্যাটলেটিকো বস সিমিওন বলেন, "আপনি যদি দৃঢ়ভাবে খেলেন, তারা আপনাকে মেরে ফেলবে। যদি অপেক্ষা করেন তাতেও মেরে ফেলতে পারে। প্রতিটি বল আপনার এমনভাবে নেয়া উচিত যে এটাই শেষ সুযোগ। তাদের হুমকি নিয়ে ভাবতে পারবেন না।"
ফার্নান্দো টোরেস ও মারিও মানজুকিচকে বার্সার বিপক্ষে খেলানোর বিষয় এই আর্জেন্টাইন বলেন, "মৌসুম শেষে মূল্যায়ন করা হয়। মানজুকিচ এই মৌসুমে ২০ গোল করেছেন এবং টোরেস এখানে পৌঁছানোর পর দুই লিগ মিলে ৬ গোল করেছেন।"
"তারা অনেক প্রতিদ্বন্দ্বী। বার্সার বিপক্ষে তাদের দুই জনকেই আমাদের লাগবে।"
জেডআই





