বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে এক বছরের চুক্তি করল গোল্ডমার্ক ফুডস লিমিটেড। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তিনি এই চুক্তিতে সাক্ষর করেন।
গোল্ডমার্কের বিভিন্ন বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রমোশন, বিলবোর্ড ও বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন মুশফিক। কোম্পানিটির সঙ্গে চুক্তি সাক্ষর করে উচ্ছ্বসিত ক্রিকেট অধিনায়ক,‘তাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। যে উদ্দেশ্যে তারা আমাকে সম্পৃক্ত করেছে সেটা পরিপূর্ণভাবে করতে পারব আশা করি।'
গোল্ডমার্ক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ বশির বলেন,‘মুশফিক অনেক দিন যাবত জাতীয় দলের অধিনায়ক। আমরা আশা করি তিনি আগামী এক বছর আমাদের সঙ্গে ভালো ভাবে কাজ করবেন। আমরা এ পণ্যকে বাংলাদেশের সেরা পণ্যে রূপান্তর করতে চাই।’
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জহির উদ্দিন মাহমুদ খান, মহা ব্যবস্থাপক (মার্কেটিং) মনির হোসেন ও ব্র্যান্ড ব্যবস্থাপক মো: গোলাম সারওয়ার রুবেল।
ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
মুশফিকের সঙ্গে চুক্তি করল গোল্ডমার্ক
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে এক বছরের চুক্তি করল গোল্ডমার্ক ফুডস লিমিটেড। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তিনি এই চুক্তিতে সাক্ষর করেন।