অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনে পর পর দুটি ইনিংস শেষ হতে দেখল দর্শকরা। প্রথম ইনিংসে ভারত অল আউট হলে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরাও। ফের ব্যাট হাতে ক্রিজে নেমেছে ভারত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ২৭ রান করা শিখর ধাওয়ানের সঙ্গে ৬ রান নিয়ে ক্রিজে আছেন ওয়ানডাউনে নামা চেতেশ্বর পুজারা। ওপেনার মুরালি বিজয় আউট হয়েছেন ১৩ রান করে।
শনিবার টেস্টের তৃতীয় দিনে ১৩০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। হাতে ছিল ছয়টি উইকেট। আগের দিনের ২৩ রান নিয়ে খেলা শুরু করা আজিঙ্কায় রাহানে ২৬ রান করেই দিনের শুরুতে সাজঘরে ফিরেন। এরপর ৬৭ রান নিয়ে খেলা শুরু করা রোহিত শর্মা আউট হন ৭২ রান করে। পরে জাদেজা ৩০ রান নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকলেও ২০২ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায়।
কিউই বোলার ওয়াগনা সর্বোচ্চ চারটি উইকেট নেন। আর তিনটি করে উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
এদিকে প্রথম ইনিংসে ৫০৩ রান করা নিউজিল্যান্ডও এদিন সুবিধা করতে পারেনি। ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির বলে মাত্র ৪২.২ ওভারে ১০৫ রানেই অল আউট হয়ে যায় তারা। এই ইনিংসে রস টেইলরের ৪১ রানই উল্লেখযোগ্য। এছাড়া নেইল ওয়াগনার ও টিম সাউদি ১৪ রান করে দলের রানের খাতায় যোগ করতে পারেন। ইশান্ত ও সামি প্রত্যেকে তিনটি করে উইকেট পান।
ঢাকা,৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
ভারতের পর অল আউট নিউজিল্যান্ডও
অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনে পর পর দুটি ইনিংস শেষ হতে দেখল দর্শকরা। প্রথম ইনিংসে ভারত অল আউট হলে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরাও।





