বাংলাদেশের বিপক্ষে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের দুই উইকেটের পতন ঘটেছে। বাংলাদেশকে প্রথম সাফল্য দিয়েছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান; ৬ষ্ঠ ওভারে। ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করেছেন তিনি। সপ্তাম ওভারে ফের সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার সাফল্য উপহার দিয়েছেন সাকিব আল হাসান।
আরেক ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে এলবিডব্লিউ করেছেন তিনি। ১৪তম ওভারে ফের সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার বিরাট কোহলিকে বোল্ড করেছেন স্পিনার শুভাগত হোম। ১৬তম ওভারের প্রথম দুই বলে পরপর সুরেশ রায়না ও হৃদ্বিক পাণ্ডেকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলেছেন আল-আমিন হোসেন। পরের ওভারেই যুবরাজ সিংকে ফিরিয়ে ভারতকে কঠিন চাপে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১৮ রান।
টানা ৮ ম্যাচে হারার পর টস ভাগ্য সহায় হয়েছে মাশরাফি বিন মর্তুজার। আর সেই সুবাদে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। ম্যাচে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টি২০ বিশ্বকাপে সুপার টেন পর্বের খেলায় বুধবার রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় পাওয়া অপরিহার্য।
ভারতের ব্যাটিং ওপেন করেছেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একাদশে পরিবর্তন এনে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন বিশেষজ্ঞ স্পিনার সাকলাইন সজীব।
ওএফ





