'বাবা থাকলে তাসকিন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত' এমন মন্তব্য করলেন পরিকল্পনা মন্ত্রী,সাবেক বিসিবি সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি লোটাস কামালের মেয়ে নাফিসা কামাল।
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে বাংলাদেশের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
এ নিয়ে কথা বলেছেন আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, 'বাবা যদি এখন বিসিবি বা আইসিসি প্রধানের দায়িত্বে থাকতেন, তবে তাসকিন ইস্যুতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কাণ্ড বেঁধে যেত, মাশরাফির একা কাঁদতে হতো না।'
উল্লেখ্য,গত বছর ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন মুস্তফা কামাল।
এসএম





