ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু বৃষ্টি হানা দেয়ার কারণে বেশি দূর এগোতে পারেনি ম্যাচ। কিছু সময় খেলা বন্ধ রেখে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।
বৃষ্টির আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।
৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ৩১ রান সংগ্রহ করে। দুই ওপেনার তামিম ইকবাল(১১) ও এনামুল হক বিজয়(১৯) রান করেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





