সেমিফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ফাইনালে উঠাতে যেন বাংলাদেশই সবচেয়ে বেশি খুশি হয়েছে। আনন্দের জোয়ারে ভাসছে দেশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তো তোলপাড় হচ্ছেই, ভারতের পরাজয় উদযাপন করতে রাস্তায় নেমে এসেছেন ক্রিকেটপ্রেমীরা।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের ভারত-বাংলাদেশ ম্যাচে বির্তকিত ভাবে বাংলাদেশকে হারানোর জন্য, দেশের ক্রিকেট ভক্তরা প্রায় সবাই ভারত বিরোধী ছিলেন।

সেমিফাইনালে প্রায় ১৬ কোটি জনতার ৮০ভাগের সমর্থনই ছিল অস্ট্রেলিয়ার প্রতি। আর যারা কট্টর ভারত সমর্থক ছিলেন তারাও বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতারণার ঘটনায় অনেকটাই চুপসে গেছেন।

কটুক্তি ও বিতর্কের সম্মুখিন হবার ভয়ে অনেকেই সমর্থন করেছেন নিরবে। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর এরই বহি:প্রকাশ দেখা গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।

টাইগার ফ্যানরা মনে করছিলেন বাংলাদেশের সঙ্গে প্রতারণার উচিৎ শিক্ষা পাবে ভারত। হলও তাই।

সেমিফাইনালের খেলায় প্রতিপক্ষ ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জেতার সঙ্গে সঙ্গে আনন্দে ভেসে যায় ঢাবির বিভিন্ন হল অডিটোরিয়াম এবং খেলার দেখার বিভিন্ন স্থান।

খেলা শেষে বিভিন্ন হল থেকে শিক্ষর্থীরা আনন্দ মিছিল বের করে রাজু ভাস্কর্যের সামনে এসে একত্রিত হন।

তারা ভারতের ক্রিকেটের বিরুদ্ধে জুতা উঁচিয়ে ঘৃণা জানান। শিক্ষার্থীরা এসময় ভারত বিরোধী নানা স্লোগানও দেন। ইন্ডিয়া হায় হায়, ইন্ডিয়া ভুয়া ভুয়া স্লোগানে ভারতের প্রতি ক্ষোভ ঝাড়েন টাইগার ফ্যানরা।

উপস্থিত শিক্ষর্থীরা বলেন, ভারতের খেলোয়াড়রা বিভিন্ন অপকৈাশলের মাধ্যমে ম্যাচ জেতার চেষ্টা করছিল। কিন্তু প্রকৃতি তা হতে দেয়নি। বাংলাদেশকে জোর করে হারানোর উচিৎ জবাব পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা।

তারা আরো বলেন, আজকে ভারতের জায়গায় বাংলাদেশ খেলার কথা ছিল। আর তা যদি সম্ভব হতো তাহলে হয়তো ফলটা বাংলাদেশের পক্ষে আসতো।

এমএ