শেরপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির ৪০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
গতরাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুসুমহাটি বাজার থেকে ট্রলিভর্তি এসব চাল জব্দ করা হয়।
এ ঘটনায় মো. নাজিমুদ্দিন মিয়া (৩৮) ও হুরমুজ আলী (৫৫) নামে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে ট্রলিভর্তি অবস্থায় ৩০ কেজি করে প্যাকেট করা ৪০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
সদর থানার এসআই মো. সুফিয়া খাতুন বলেন, "আটককৃত দুইজন হলেন নাজিমুদ্দিন মিয়া ও হুরমুজ আলী। তারা দুইজনই চাল ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
এমবি





