হাশিম আমলার দ্বি-শতক, ডি ভিলিয়ার্সের সার্ধ-শতক আর ভ্যান জিলের শতকে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাট হাতে মাঠে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দুই ইনিংস মিলে শুধু আমলা ও ডি ভিলিয়ার্সের স্কোরই করতে পারেনি ক্যারিয়ানরা। ফলে এক ইনিংস ও ২২০ রানে জিতেছে দ. আফ্রিকা।
শনিবার টেস্টের চতুর্থ দিন ৭৬ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ছিল আটটি উইকেট। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় দিনের মতো শনিবারও ব্যাট হাতে চরম ব্যর্থ ছিল তারা। মাত্র ১৩২ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের।
লিয়ন জনসনের ৩৯ রান ও ব্রাথওয়েটের ২০ রান দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। দক্ষিণ আফ্রিকার বোলার ডেইল স্টেইন একাই ছয়টি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান মরকেল ও একটি উইকেট পান ফিলান্ডার।
দক্ষিণ আফ্রিকার ৫৫২ রানের জবাব প্রথম ইনিংসে ২০১ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস হাশিম আমলা ২০৮ রান করেন। ডি ভিলিয়ার্সের ১৫২ রান ছাড়াও ১০১ রান নিয়ে অপরাজিত থাকেন ভ্যান জিল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫৫২/৫ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ: ২০১/১০ ও ১৩২/১০
ফলাফল: এক ইনিংস ও ২২০ রানে দক্ষিণ আফ্রিকা জয়ী
সিরিজ: তিন ম্যাচে সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
জেডআই





