স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। দলীয় ৫ রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (২) ও মাহমুদুল্লাহ (০)।
এদিন ব্যাট করতে নেমে মাত্র দুই রান করেই দাবায়ের বলে ম্যাথু ক্রসের তালুবন্দী হন সৌম্য।
এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া স্কটল্যান্ড।
জেডআই





