সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল জয় না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চোট পেয়েছিলেন। তার সেই চোট নিয়ে এখনও দুঃশ্চিন্তায় আছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার ঘরের মাঠ বার্নাব্যু স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে অর্ধ বিরতির পরে বদলী বেঞ্চে চলে যান রোনালদো। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রোনালদোর পরিবর্তে মোনাকো থেকে নতুন চুক্তিভুক্ত জেমস রদ্রিগেজকে মাঠে নামানো হয়। কলম্বিয়ান এই তারকার কল্যাণেই ৮১ মিনিটে রিয়াল এগিয়ে যাবার সুযোগ পায়। যদিও ৮৮ মিনিটে রাওল গার্সিয়া অ্যাটলেটিকোর পক্ষে সমতা ফেরান। ম্যাচ শেষে রিয়াল বস বলেছেন, ক্রিস্টিয়ানো শুরু থেকেই খুব একটা ভাল অনুভব করছিল না। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তাকে এখন বেশ কিছু পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে আপাত দৃষ্টিতে বিষয়টা খুব একটা গুরুতর মনে হচ্ছে না।

তবে এখন রোনালদোকে নিয়ে বর্তমান ইউরোপের সেরা দলটির মাথা ঘামাতে হচ্ছে। কারণ আগামী সোমবার কোরডোবার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার মিশন শুরু করবে ইউরোপীয়ান সুপার কাপ জয়ী আনচেলত্তির দল।

ঢাকা,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই