[b]মেলবোর্ন:[/b] অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের এককে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। সপ্তম বাছাই টমাস বার্ডিচের কাছে ৬-১, ৬-৪, ২-৬, ৬-৪ সেটে হেরেছেন তৃতীয় বাছাই ফেরার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390292744.jpg[/img]
মঙ্গলবার রড লেভার এরিনায় খেলার প্রথম থেকেই দাপুটে ছিলেন চেক প্রজাতন্ত্রের তারকা বার্ডিচ। প্রথম দুই সেটে জয় তুলে নেন তিনি। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় ফেরার। চতুর্থ সেটে বেশ লড়াই হয় তাদের মধ্যে। শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বার্ডিচ।