বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সোমবার সকাল সাড়ে ৯টায়। জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে দুটি পরিবর্তন।
৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, টাফাডজওয়া কামুঞ্জোজি, হ্যামিল্টন মাসাকাডজা, জন এনউম্বু, টিনাশে পানিয়ানগারা, ভুসিমিজি সিবান্ডা।
এএইচ





