ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো ২০১৬ এর আসরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিলো বলে জানিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমনটাই জানায়।
গ্রেগরি এম নামের এক ফরাসিকে পোলান্ডের ইউক্রেনের সীমান্তে বিপুল গোলাবারুদ সহ আটক করা হয়। তার কাছ থেকেই এমন তথ্য উঠে আসে বলে জানিয়েছে এসবিইউ।
সংস্থার প্রধান ভাসিল রিসতাক বলেন, ওই ফরাসি ১৫টি হামলার পরিকল্পনা করছিলেন। তার কাছে ১২৫ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ছিলো বলে জানান তিনি।
চলতি শুক্রবারই ফ্রান্সে শুরু হচ্ছে ইউরোর এবারের আসর। তবে এখনো হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা।
এমবি





