মিরপুর হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ মাঠে নামলেন টানা প্রায় তিন বছর পর। আর ব্যাট হাতে নেমেই আবারো জানান দিলেন যে আশরাফুল হারিয়ে যায়নি। দুর্দান্ত এক সেঞ্চুরিই প্রমান হিসাবে দিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।
আশরাফুল বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৩ বছর নিষিদ্ধ হয়েছিলেন। গত আগস্টে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে এখনো দেরি আশরাফুলের ।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আগামী মঙ্গলবার যুব এশিয়া কাপে অংশ নিতে শ্রীলংকায় যাবে। সেই উপলক্ষে রোববার বিকালে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। আশরাফুলের লাল দলে ১৯ দলের ৫ জন ছিল । আশরাফুলের ১১০ বলে ১১৫ রানের উপর ভিত্তিকরে ৫০ ওভারে ২২৪ রান সংগ্রহ করে এই তারকার দল।
নাজিব





