অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৪৪ রান সংগ্রহ করেছে ভারত। সফরকারীদের চেয়ে ৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৬৯ রান তুলে দিন শেষ করে কোহলিরা। চতুর্থ দিনে এসে বাকি ৫টি উইকেট হারিয়ে ৭৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান লায়ন একাই নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন ও পিটার সিডল।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ৫১৭/৭ ডিক্লে. (স্মিথ ১৬৮*, ওয়ার্নার ১৪৫ ও ক্লার্ক ১২৮)

ভারত : প্র্রথম ইনিংস ৪৪৪/১০ (কোহলি ১১৫ ও পুজারা ৭৫। লায়ন ৫/১৩৪)

কেএইচ