উহান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই রুশ তারকা মারিয়া শারাপোভা। বুধবার অবাছাই সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাকসিনস্কির কাছে ৭-৬(৩) ও ৭-৫ সেটে হেরেছেন তিনি।
ইতোমধ্যেই শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস আহত হয়ে সরে দাঁড়ানোয় এবং লোকাল হিরো লি না শুরুর আগেই অবসর ঘোষনা করায় টুর্নামেন্টের উজ্জলতা অনেকটাই ম্লান হয়ে গেছে।
কোয়ার্টার ফাইনালে ব্যাকসিনিস্কি অস্ট্রেলিয়ার চেজি ডেলাকুয়া অথবা বিশ্বের আট নম্বর খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে খেলবেন।
টুর্নামেন্টের সপ্তম বাছাই কারবার ৬-১, ৬-১ গেমে চেক প্রজাতন্ত্রের বারবোরা জালাভোভা স্ট্রাইকোভাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠেন।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





