ইতিহাস গড়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আজ শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামেভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে ভারত। শিরোপা জিততে বাংলাদেশের লক্ষ্য ছিলো ১১৩ রান।
সপ্তমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে চেয়ে ছিলো ভারত। আর প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে চায় সালমারা। যদিও গ্রুপ পর্বে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল এইসালমারাই।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১১২/৯ (২০ ওভারে)
বাংলাদেশ: ১১৩/৭ (২০ ওভার শেষে)
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন: বাংলাদেশ। রানার্স-আপ: ভারত।
আজ (রোববার) কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে মহানন্দাকে রান আউটের ফাঁদে ফেলে উল্লাসের শুরু। এরপর ২৬ রানে দীপ্তি শর্মা, ২৮ রানে মিতালি রাজ, ৩২ রানে আনুজা পাতিল ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ভারত। সেখান থেকে অন্যপ্রান্তে উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন হারমনপ্রীত।
শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ইনিংসের শেষ বলে ফেরত যান হারমনপ্রীত। ৫৬ রানের ইনিংসে ৭টি দর্শনীয় চার মারেন হারমনপ্রীত।
বাংলাদেশের পক্ষে রোমানা ও খাদিজা ২টি এবং সালমা ও জাহানারা ১টি করে উইকেট লাভ করেন।
১১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন সূচনা করে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৭ ওভারেই দলীয় স্কোর ৩৫ রান তুলে নেন শামীমা সুলতানা ও আয়েশা রহমান। এরপরই ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। পরপর ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর উইকেটে এসে ফারহানা হক নিগার সুলতানকে সঙ্গে নিয়ে ২০ রানের জুটি গড়েন।
এরপরই আবার উইকেটের পতন। এবার ফিরে যান ফারহানা হক। দলীয় ৮৩ রানে ফিরে যান নিগার সুলতানা।
এরপর ফাহিমা খাতুনের সঙ্গে রুমানা আহমেদ এসে উইকেটে জুটি গড়েন। কিন্তু বেশি দূর এ জুটি এগুতে পারেনি। দলীয় ৯৬ রানে ফাহিমা আউট হলে বাংলাদশের জয় পাওয়াটা অনেক দূরেই মনে হচ্ছিল। কিন্তু অন্যপাশে অভিজ্ঞ রুমানা বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। ঝুলন গোস্বামীর এক ওভারে তিনটি ৪ মেরে খেলাকে বাংলাদেশের হাতে নিয়ে আসেন রুমানা। মূলত ওই ওভারেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঝুলন ওই ওভারে ১৭ রান দেন।
শেষ পর্যন্ত রুমানা জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন। শেষ বলে জাহানারা আলম ২ রান নিলে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।
বাংলাদেশ নারীদল: সালমা খাতুন, রোমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জোত্যি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আকতার, সানজিদা আলম এবং আয়েশা রহমান।
ভারত নারীদল: হারমানপ্রিত কৌর, ঝুলান গোস্বামি, স্মৃতি মান্ধানা, একতা বিশ্ত, মিথালি রাজ, শিখা পান্ডে, ভেদা কৃষ্ণামুর্থি, পুনাম, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা এবং অনুজা পাতিল।
এমবি





