বাংলাদেশের বিপক্ষের একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কিছুক্ষণ পর শুরু হবে ম্যাচটি।

সফরকারীদের বিপক্ষে এখন অবধি ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তাতে একটি ড্র থাকলেও জয়ের মুখ দেখেনি মুশফিকরা।

রেকর্ডের হাতছানি রয়েছে তামিমের সামনে। ৩৯ টেস্টে তামিম ইকবালের সংগ্রহ ৩০২০ রান। ৭ রান করলেই সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে টপকে তিনি হয়ে যাবেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রহকারী। ৫০টি টেস্ট খেলে ৩০২৬ রান করেছিলেন হাবিবুল বাশার।

এমকে