টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে পৌঁছেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিং শুরু করেলে বিপর্যয়ে পড়ে টাইগাররা।
প্রথম ওভারে ১৩ রানের শুরুটা ভালো হলেও মাত্র ৬ রানে সাজঘরে ফিরে যান তামিম। দলে ফেরা শামসুর রহমানও ব্যর্থ। প্রথম বলেই সুইপ করে ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
অশ্বিনের হ্যাটট্রিক ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ টেকেননি সাকিব আল হাসান। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে যান তিনি।
বৃষ্টির মত উইকেট পড়াকে রোধ করেন দলনেতা মুশফিক এবং এনামুল। তবে বাজে শট খেলে মুশফিকুর রহিম ২৪ রন করে বিদায় নেন। মোহাম্মদ সামির বলে মিডউইকেটে বিরাট কোহলির সহজ ক্যাচে পরিণত হন তিনি।
অমিত মিশ্রর গুগলি বুঝতে পারলেও টার্নের কারণে ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হয়ে যান এনামুল হক।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  শুক্রবারে দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। আর ২ ম্যাচেই জিতে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়েছে ভারত।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]