আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ওয়েলিগটন। মালাগার ওই ডিফেন্ডারের অভিযোগ, তাকে গালি দিয়েছিলেন মেসি।
বুধবার মালাগার মাঠ লা রোসালেদায় লা লিগার ম্যাচ খেলতে নেমেছিলেন মেসিরা। এই ম্যাচের ৮৩ মিনিটে এমন ঘটনা ঘটে।
ম্যাচটিতে কোনো দলই গোল করতে পারছিল না। এভাবেই খেলা শেষের দিকে এগিয়ে যায়। তবে শেষ ১০ মিনিট আগে এক দুর্দান্ত আক্রমণ করেন মেসি। কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন। এরপর দেখা যায়, মেসির গালে জোরে চাপ দিয়ে ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছেন মালাগার সেন্টার ডিফেন্ডার ওয়েলিগটন।
বার্সার খেলোয়াড়রা ওয়েলিগটনকে লাল কার্ড দেখানো আবেদন জানালেও মাত্র হলুদ কার্ডেই পার পেয়ে যান তিনি। তবে বাড়াবাড়ির কারণে মেসির সতীর্থ জেরার্ড পিকেও হলুদ কার্ড দেখেন।
কোপ'কে দেয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, "আমি তাকে (মেসি) বল পাসে বাধা দেয়ার চেষ্টার করেছিলাম। পরে মেসি আমার দিকে ফিরলেন এবং আমাকে "... বাচ্চা" বলে গালি দিলেন।"
তবে এ বিষয় মেসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





