বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। দুই বছরের জন্য মুশফিকদের কোচ হয়েছেন এই শ্রীলঙ্কান। সদ্য বিদায়ী কোচ শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সোমাবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হযেছেন হাথুরুসিংহে। আগামী ১০ জুন ঢাকায় আসবেন তিনি। হাথুরুসিংহের সঙ্গে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরেক লঙ্কান মারিও বিলাভারায়নকেও।
কোচিং ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। এ ছাড়া ২০০৫ সালে ১ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচ, ৩ বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ ও ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
খেলা
মুশফিকদের নতুন কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। ২ বছরের জন্য মুশফিকদের কোচ হয়েছেন এই শ্রীলঙ্কান। সদ্য বিদায়ী কোচ শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি





